সুন্দরবনের সারসা নদী থেকে দেহ উদ্ধার - The News Lion

সুন্দরবনের সারসা নদী থেকে দেহ উদ্ধার





দি নিউজ লায়ন ;  শনিবার বিকালে সুন্দরবনের নদী বক্ষে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পড়লো।মৃতের নাম দেবাশীষ মন্ডল(৪৬)।তার বাড়ি সুন্দরবন কোষ্টাল থানার কুমীরমারী গ্রামে।ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকের মরিচঝাঁপি জঙ্গল সংলগ্ন রায়মঙ্গলের শাখা ম্যালমেলে সারসা নদীতে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকালে সারসা নদীতে বেশ কয়েক জন মৎস্যজীবী মাছ ধরছিল।সেই সময় তারা নদীর জলে একটি দেহ ভাসতে দেখে।আর এই দৃশ্য দেখে তারা খবর দেয় সুন্দরবন কোষ্টাল থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ বাহিনী।


পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে কিভাবে মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ জানান নদী থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.